9625_abhaoaবঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আজ চট্টগ্রাম ও নোয়াখালীর ওপর দিয়ে অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এজন্য সমুদ্র বন্দরগুলোকে ৪ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া ঢাকা নদী বন্দরকে ১ নম্বর ও চাঁদপুর নদী বন্দরকে ২ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য বিআইডব্লিউটিএ গত রাত থেকে সারাদেশে নৌ চলাচল বন্ধ ঘোষণা করেছে। ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।
নিম্নচাপের কারণে উপকূলীয় এলাকায় সকাল থেকে বৃষ্টির সাথে রয়েছে দমকা হাওয়া। সমুদ্র কিছুটা উত্তাল রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *