এ মাসের মধ্যে ভারতীয় চ্যানেলে বাংলাদেশি বিজ্ঞাপন বন্ধ করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে টেলিভিশন চ্যানেল বিনিয়োগকারী আর টিভি সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের জোট মিডিয়া ইউনিটি।

দুপুরে ঢাকা ক্লাবে সংবাদ সম্মেলনে এ আল্টিমেটাম দেয়া হয়। দেশের টেলিভিশনের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে ভিনদেশি চ্যানেল বন্ধের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। যেসব টেলিভিশন ডাবিং করে বিদেশি সিরিয়াল প্রচার করছে তাদেরও সাবধান হওয়ার কথা বলেন আলোচকরা।

বলা হয়, যারা দেশের বিজ্ঞাপন ভারতীয় চ্যানেলে নিয়ে যাওয়ার পেছনে ভূমিকা রাখছেন তারা সংস্কৃতির রাজাকার। এ সময় একাত্তর টিভির ব্যবস্থাপনা সম্পাদক মোজাম্মেল বাবুকে আহবায়ক এবং দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে সদস্য সচিব করে  মিডিয়া ইউনিটির আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *