তথ্যটি বৃহস্পতিবার দুপুরে নিশ্চিত করলেন সিনেমার প্রযোজক জোবায়ের আলম নিজেই।

জোবায়ের বলেন, “ ‘মুসাফির’ সিনেমা হলো আমার স্বপ্নের প্রকল্প। তাই এবার ‘মুসাফির’-এর দ্বিতীয় কিস্তি র্নিমান করার সিদ্ধান্ত নিয়েছি। বতর্মানে এই সিনেমার র্নিমাতা (আশিকুর রহমান) দেশের বাইরে অবস্থান করছেন। সবকিছু ঠিকঠাক থাকলে এই মাসের শেষের দিকে তিনি দেশে ফিরে আসলে তার সঙ্গে ‘মুসাফির’ এর দ্বিতীয় কিস্তি র্নিমানের ব্যাপারে একটা মিটিংয়ে বসবো।”

তিনি আরও জানান, “সবকিছু যদি আমাদের অনুকুলে থাকে তাহলে এই বছরেই সিনেমার মহরত অনুষ্ঠিত হবে। আর আগামী বছর থেকে সিনেমার শুটিংয়ের কাজ  শুরু করার পরিকল্পনা রয়েছে।”

সিনেমার গল্পের বিষয়ে তিনি বলেন, “‘মুসাফির’য়ের দ্বিতীয় কিস্তির কাহিনির স্থান হবে আমাদের পাশ্ববর্তী একটি দেশের জঙ্গলকে ঘিরে। সেখানেই হবে ‘মুসাফির’য়ের দ্বিতীয় কিস্তির দৃশ্যধারনের কাজ। আমাদের লক্ষ্য হচ্ছে মায়ানমারে কোন জঙ্গলে দৃশ্যধারনের কাজটা করা। যদি কোন কারনে সেই স্থান আমাদের অনুকূলে না থাকে সেক্ষেত্রে বিকল্প হিসেবে নিজ দেশের পাবর্ত্য এলাকায় কিংবা অন্য কোন দেশের জঙ্গলে সিনেমার দৃশ্যধারণ করা হবে।”

চলতি বছরের ২২ এপ্রিল সারা দেশে ৮১টি সিনেমা হলে মুক্তি পেয়েছিলো ‘মুসাফির’য়ের প্রথম কিস্তি। সিনেমাতে আরিফিন শুভ-এর বিপরীতে অভিনয় করেছেন নবাগত মারজান জেনিফা। ‘মুসাফির’য়ের সিনেমার প্রথম কিস্তির মতো দ্বিতীয় কিস্তিতেও নাকি থাকছেন শুভ ও মারজান জুটি।এ প্রসঙ্গে জোবায়ের আলম বলেন, “সিনেমার এই কিস্তিতেও একই জুটি (আরিফিন শুভ ও মারজান) থাকছেন। শুধু তাই নয় মিশা সওদাগরকেও দ্বিতীয় কিস্তিতে দেখা যাবে। প্রথম কিস্তিতে যেখানে গল্পের শেষ হয়েছিলো সেখান থেকেই নতুন মোড় নেবে এবারের কিস্তি।” ‘মুসাফির’-এর প্রথম কিস্তির মতোই দ্বিতীয় পর্বেরও কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন র্নিমাতা আশিকুর নিজেই।

একজন পেশাদার খুনী ও এক তরুণীকে কেন্দ্র করে আবর্তিত হয়েছিলো ‘মুসাফির’-এর কাহিনি। একটি বিশেষ চরিত্রে ‘অচেনা হৃদয়’ খ্যাত অভিনেত্রী প্রসূন আজাদকে দেখা গিয়েছিলো।

‘মুসাফির’য়ের প্রথম কিস্তিতে অন্যান্যদের মধ্যে আরো অভিনয় করেছিলেন মিশা সওদাগর, টাইগার রবি, সিন্ডি রোলিং, দেবাশিষ বিশ্বাস এবং শিমুল খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *