মিয়ানমারে অং সান সুচির দল ক্ষমতায় আসার পর সংখ্যালঘুদের ওপর হামলা বেড়েছে। এমন অভিযোগ করেছে কাচিন বিদ্রোহীরা। বাহিনীর প্রধান জানান, সুচির ওপর ভরসা করে সরকারের সাথে শান্তি চুক্তি সই করার পরও চুক্তির শর্ত কার্যকরে কোনো পদক্ষেপ নেয়া হয়নি। উল্টো সু চি মিয়ানমারের সামরিক বাহিনীর সাথে হাত মিলিয়ে কাজ করছেন। কাচিন বিদ্রোহী গোষ্ঠীর প্রধান বলেন, গত মার্চে সুচি ক্ষমতায় আসার পর থেকে বিমান হামলা ছাড়াও নির্যাতনের পরিমাণ বাড়িয়ে দিয়েছে সরকারি বাহিনী। শান, কাচিন এবং মঙ্গো শহরে বিমান হামলায় প্রাণ হারিয়েছে বেশ কিছু বেসামরিক নাগরিক। দেশটির বিশ্লেষকরাও বলছেন, শান্তি প্রতিষ্ঠায় সর্বোচ্চ গুরুত্ব দেয়ার কথা বললেও, তা বাস্তবায়নে ব্যর্থ হয়েছেন সু চি। Post navigation দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিক্ষিপ্ত ১.৮ টন ওজনের এই ব্রিটিশ বোমাটি নিষ্ক্রিয় করতে দক্ষিণ জার্মানির অগসবুর্গ শহর থেকে ৫০ হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে রুশ কূটনীতিক বহিষ্কারের পাল্টা পদক্ষেপ এখনই নিচ্ছে না রাশিয়া