মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতনের অভিযোগে ৪ পুলিশ কর্মকর্তাকে আটক করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও দেখে করে তাদের চিহ্নিত করা হয়।
এ বিষয়ে তদন্ত শুরুর সিদ্ধান্ত গ্রহণের একদিন পরই ঘটনায় জড়িতদের আটক করা হলো। এর মধ্যে দিয়ে প্রথমবারের মতো রাখাইনে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গা নির্যাতনের অভিযোগ আমলে নিলো দেশটির কর্তৃপক্ষ। এ বিষয়ে আরও তদন্তের কথা জানিয়েছে পুলিশ।
এদিকে, কয়েকজন রোহিঙ্গা মুসলমানকে মারধরের আরও নতুন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে ৩ পুলিশ সদস্যকে কয়েকজন তরুণকে চর ও লাথি মেরে অন্যত্র সরিয়ে দিতে দেখা যায়।
গত অক্টোবরে রাখাইনের একটি নিরাপত্তা চৌকিতে সন্ত্রাসী হামলার জের ধরে ওই অঞ্চলের রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় অভিযানের নামে সেনা নির্যাতনের অভিযোগ ওঠে। এসব সহিংসতায় শতাধিক মানুষের মৃত্যু ও শরণার্থী হয় ৫০ হাজারেরও বেশি মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *