th৫২-তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন আজ। ফজরের নামাজের পর থেকেই টঙ্গীর তুরাগ তীরে চলছে আম বয়ান।
শনিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত আম বয়ান চলার পর সকালের খাবারের জন্য এক ঘণ্টার বিরতি দেয়া হবে। এরপর খিত্তায় খিত্তায় শুরু হবে বয়ান ও জিকির-আসকার। এদিকে, প্রচণ্ড ঠাণ্ডা উপেক্ষা করে ইজতেমার দ্বিতীয় দিনেও বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা আসছেন ইজতেমা ময়দানে। আগামীকাল আখেরি মোনাজাতের আগ পর্যন্ত মুসল্লিদের এ আগমন চলবে বলে জানিয়েছেন আয়োজকরা। ইতোমধ্যে দেশ-বিদেশের লাখো মুসল্লি জড়ো হয়েছেন ইজতেমা ময়দানে।
প্রথম পর্বের দেশের নির্দিষ্ট ১৬টি জেলার পাশাপাশি ইজতেমায় অংশ নিচ্ছেন প্রায় ৫০টি দেশ থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা। প্রায় ১৬০ একর জমির ওপর আগতদের জন্য প্যান্ডেল করা হয়েছে।
এছাড়া ইজতেমা ময়দানে প্রবেশের জন্য খোলা হয়েছে ১৮টি প্রবেশ পথ। নিরাপত্তা নিশ্চিতে মাঠ পর্যবেক্ষণে থাকছে ১৪টি ওয়াচ টাওয়ার এবং প্রতিটি মোড়ে বসানো হয়েছে চারমুখী সিসি ক্যামেরা। আগামীকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *