বিশিষ্ট ৪ নাগরিকের সাথে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন পুনর্গঠনের সার্চ কমিটি। বেলা এগারোটার কিছু আগে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই বৈঠক শুরু হয়। বৈঠকে অংশ নিতে সকাল দশটার পর থেকেই একে একে আসেন সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, সাবেক সিইসি আবু হেনা ও আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ। এর আগে ৩০ জানুয়ারি, ১২ বিশিষ্ট নাগরিকের সাথে বৈঠক করেছে সার্চ কমিটি। এছাড়া, বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকেও সম্ভাব্য নির্বাচন কমিশনারদের নামের তালিকা নিয়েছে সার্চ কমিটি। Post navigation মুম্বাই হামলার প্রধান আসামি হাফিজ সাইদকে আটক করেছে পাকিস্তান পুলিশ কল্পনার খোলস থেকে বেরিয়ে আসছে ৫ কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতু