padma_200_200কল্পনার খোলস থেকে বেরিয়ে আসছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৫ কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতু। ২০১৮ সালের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যে চলছে বিশাল কর্মজ্ঞ।

এরই মধ্যে শেষ হয়েছে ৪০ শতাংশ কাজ। দৃশ্যমান হতে শুরু করেছে, মূল সেতুর নির্মাণ কাজ। তাই দিন বদলের সোনালী সময়ের দিকে তাকিয়ে পদ্মা পাড়ের বাসিন্দারা।
পদ্মা সেতু ঘিরে এখন এমনই ব্যস্ততা শ্রমিকদের। দিন যত যাচ্ছে, দৃশ্যমান হচ্ছে নানা স্থাপনা। এরই মধ্যে শেষ হয়েছে কনস্ট্রাকশন ইয়ার্ড, পুনবার্সন প্রকল্পের নির্মাণ কাজ, টোলপ্লাজা, রিসোর্ট। আর শরীয়তপুর-মাদারিপুর অংশের সাড়ে ১১ কিলোমিটার সংযোগ সড়কের কাজ শেষ হচ্ছে আগামী মার্চে। এছাড়া, সেতুর ৪২টি পিলারের মধ্যে ১১টির কাজ শেষের পথে।
পদ্মার পাড়ে দিন-রাত কাজ করছেন, বিভিন্ন দেশের প্রকৌশলী ও শ্রমিকরা। তাদের পাশাপাশি কর্মসংস্থান হয়েছে এ দেশের অনেক শ্রমিকের। এমন মেগা প্রকল্পে কাজ করতে পেরে খুশি তারা।
পদ্মা সেতু ঘিরে দিন বদলের স্বপ্ন দেখছেন স্থানীয়রা। আর ফেরি পারাপারে যাদের ঘণ্টার পর ঘণ্টা চলে যেতো, তাদেরও অবসান হবে অপেক্ষার।
স্থানীয় সংসদ সদস্যের আশা, যথাসময়ে উদ্বোধন হবে স্বপ্নের পদ্মা সেতুর। আরও উন্নয়ন হবে, দেশের আর্থ-সামাজিক অবস্থার।
জানুয়ারি পর্যন্ত সেতুর ৪০ ভাগ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছে সেতু বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *