7682গণজাগরণ মঞ্চের কর্মী ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় বিচারিক আদালতের দেয়া সব আসামির সাজা বহাল রেখেছে হাইকোর্ট। দুই আসামির মৃত্যুদণ্ডসহ আটজনের সাজা বহাল রাখার পাপাশি আদালত ধর্ম সম্পর্কে ইমামদের সঠিক বয়ান দেওয়ার অনুরোধ করেছেন। সকালে বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
ব্লগার রাজীব হায়দার হত্যা মামলায় অভিযোগ প্রমাণ হওয়ায় জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের কর্মী, বেসরকারী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেদোয়ানুল আজাদ রানা ও ফয়সাল বিন নাঈম ওরফে দীপকে মৃত্যুদণ্ড এবং তাদের কথিত আধাত্বিক গুরু মুফতি জসিম উদ্দিনসহ আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। আসামিদের মধ্যে জসিম উদ্দিন ছাড়া অন্য সব আসামিই নর্থ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
রাজীবের বাবা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, তিনি ন্যায় বিচার পাননি।
রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেছেন, মসজিদের ইমামের কাজ মুসল্লিদের নামাজ পড়ানো, ইসলাম সম্পর্কে সঠিক ধারণা দেওয়া।
২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাজধানীর পল্লবীতে নিজ বাসার সামনে খুন হন রাজীব হায়দার। দুবছর পর ২০১৫ সালের ৩১ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল রায় ঘোষণা করে। ওই রায়ের ১০ মাসের মাথায় উচ্চ আদালতে অগ্রাধিকার ভিত্তিতে এ মামলার শুনানি শেষে রায় ঘোষণা করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *