এ উপলক্ষে শনিবার ভোরে জাতীয় সংসদ ভবনের সামনে প্রার্থনা সংগীতে সমবেত হন যীশু খ্রিষ্টের অনুসারীরা। সূর্যোদয়ের পর প্রাতঃকালীন প্রার্থনা ও উপাসনা শুরু হয়। এরপর চলে বাইবেল পাঠ, সমবেত সঙ্গীত, বিশেষ সঙ্গীত ও যীশু খ্রীষ্টের প্রশংসা আরাধনা। খ্রিস্টান ধর্মবিশ্বাস অনুযায়ী, এই দিনে খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট মৃত্যু থেকে পুনরুত্থান করেছিলেন। গুড ফ্রাইডেতে বিপথগামী ইহুদিরা যিশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ করে হত্যা করে। মৃত্যুর তৃতীয় দিবস অর্থাৎ রোববার তিনি জেগে উঠেছিলেন। যিশুখ্রিস্টের এই পুনরুত্থান খ্রিস্ট ধর্মবিশ্বাসীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। Post navigation চলচ্চিত্র নির্মাতাকে হত্যার হুমকির দায়ে বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ওএমএস কার্যক্রমে সরকারি ভর্তুকির শত শত কোটি টাকার চাল-আটা লোপাট করছে ডিলাররা