4033_ziaঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সম্পাদিত ভয়েস অব কালুরঘাট নামে একটি বইয়ের বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করেছেন বিএনপি চেয়ারপারসর বেগম খালেদা জিয়া। শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তিনি বইটির মোড়ক উন্মোচন করেন।
ভয়েস অব কালুরঘাট বইতে মূলত বাংলাদেশের রাজনীতিতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বিভিন্ন অবদানের কথা উল্লেখ করা হয়েছে। এছাড়াও বইটিতে বিশ্বের বিভিন্ন দেশ ও সাবেক বিশ্বনেতাদের চোখে তিনি কেমন ছিলেন তা তুলে ধরা হয়েছে। বইটি প্রকাশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকসহ বর্তমান ও সাবেক ছাত্রনেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *