বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী এলাকায় অজ্ঞাত এক যুবতীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ২৭ জুন ২০১৭ মঙ্গলবার এ লাশ উদ্ধার করে। স্থানীয় সুত্রে জানাযায়, ঘটনার দিন সকালে উপজেলার নিমগাছী বাঙ্গালী নদীতে একটি লাশ ভেসে আসতে দেখা যায়। স্থানীয় লোকজন লাশটি উপরে তুলে এবং থানায় খবর দেয়। লাশের পরনে ছিলো লাল পায়জামা ও সাদা প্রিন্ট সমেত কালো জামা। লাশটির হাত মুখসহ বিভিন্ন স্থানে দগ্ধতার চিহ্ন দেখা যায়। অজ্ঞাত যুবতীর কোন পরিচয় পাওয়া যায়নি। ১৮/২২ বয়োসী এই অজ্ঞাত যুবতীকে শারিরিক ভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিয়াউর রহমান মেডিকেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানাযায়। Post navigation জানাযার খাটিয়া ধরলেন এম পি আনার তালতলীতে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত।