যমজ সন্তান নিয়ে উৎসাহ-আগ্রহের কমতি থাকে না পরিবার ও প্রতিবেশীদের। কিন্তু পাবনার চাটমোহরে জোড়া মাথার জমজ শিশু কন্যার জন্মে ভয় আর শঙ্কা বাবা-মার মনে।
দিন যতোই যাচ্ছে ততই বাড়ছে দুশ্চিন্তা। মাথা জোড়া লাগানো দু বোনকে আলাদা করতে দরকার অপারেশন। যা ঝুঁকিপূর্ণ ও ব্যয়বহুল।
গত বছর পাবনার চাটমোহর উপজেলার আটলংকা গ্রামে শিক্ষক দম্পতি রফিকুল-তাসলিমার পরিবারে জন্ম নেয় রাবেয়া ও রোকাইয়া।
যমজ সন্তানের জন্মে আনন্দের বদলে দুশ্চিন্তার ভাঁজ দেখা দেয় বাবা-মায়ের চোখে মুখে।
কেননা শিশু দুটি জন্ম নেয় মাথা জোড়া লাগা অবস্থায়। সন্তানদের ভবিষ্যত চিন্তায় কষ্টে দিন কাটছে পরিবারের।
রাবেয়া, রোকাইয়াকে খাওয়ানো থেকে শুরু করে সব কিছুতেই বেগ পেতে হয় পরিবারকে।
চিকিৎসক বলছেন, অপারেশনের মাধ্যমে শিশু দুটিকে আলাদা করা ব্যয় বহুল ও ঝুঁকিপূর্ণ।
বিত্তবানদের সহযোগিতা আর সুচিকিৎসায় জমজ কন্যা দুটি ফিরে পাবে স্বাভাবিক জীবন এমনটাই প্রত্যাশা সবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *