gfhদিনাজপুর সরকারি মহিলা কলেজের ২০১৭-১৮ শিক্ষা বর্ষে ভর্তিকৃত উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আনজুমান আখতার।
৫ জুলাই বুধবার দিনাজপুর সরকারি মহিলা কলেজের ২০১৭-১৮ শিক্ষা বর্ষে ভর্তিকৃত উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠানে একাদশ শ্রেণীর ভর্তি কমিটির আহবায়ক সহযোগী অধ্যাপক মোঃ আশরাফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি মহিলা কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মনোরঞ্জন রায়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সাদিয়া সুলতানা, ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ শহীদ সরোয়ার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ফরিদা পারভীন, সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আশরাফুল আলম, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মতিউর রহমান ভুইয়া, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ছায়েদ আলী, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক মোছাঃ মাশরুহা জাহান, গার্হস্থ্য অর্থনীতি বিভাগের দীনা ওয়াজিফা করিম প্রমুখ। নবীন একাদশ শ্রেণীর ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন বিজ্ঞান বিভাগের মাহফুজা পারভীন। অনুষ্ঠান পরিচালনা করেন সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক শামস পারভীন ও প্রভাষক মোঃ তরিকুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *