রাজশাহীর বাঘা উপজেলায় ২০০ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-ক ০৩-৯৫৬৪) জব্দ করেছে পুলিশ। বুধবার ভোরে উপজেলার হেলারপুর গ্রাম থেকে এগুলো জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। পুলিশ বলছে, সামনে পুলিশ দেখেই প্রাইভেটকারটি ফেলে পালিয়ে গেছে চোরাকারবারিরা। তবে তাদের শনাক্ত করতে পেরেছে পুলিশ। তারা হলো- উপজেলার মহদিপুর গ্রামের বুলবুল মোল্লা ও আলাইপুর গ্রামের আব্দুল বারি। তারা পুলিশের তালিকাভুক্ত মাদক চোরাকারবারি। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী মাহামুদ জানান, গোপন সংবাদে ওই দুই মাদক বিক্রেতাকে ধরতে বুধবার ভোরে রাস্তায় অবস্থান নেয় পুলিশ। ভোর সাড়ে ৪টার দিকে ওই দুজন প্রাইভেটকারে করে ফেনসিডিল নিয়ে ওই পথ ধরে আসছিলেন। দূর থেকে পুলিশের গাড়ি দেখে তারা প্রাইভেটকার ফেলে পালিয়ে যান। পরে তল্লাশি চালিয়ে প্রাইভেটকার থেকে ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। মামলায় ওই দুই মাদকবিক্রেতাকে পলাতক আসামি করা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। Post navigation সুন্দরবনে ‘গুরু বাহিনী’ প্রধানসহ ২ বনদস্যু গ্রেপ্তার, ৬০ রাউন্ড গুলিসহ ৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার আখাউড়ায় এক নারী মাদক ব্যবসায়ীকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল আটক করেছে।