বেনাপোল সীমান্ত থেকে ২৫ লাখ টাকা ম‍ূল্যের আতশবাজি ও জর্দার একটি চালান জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। তবে এ সময় কোনো চোরাচালানকারী আটক হয়নি।

hjkjhশুক্রবার (০৭ জুলাই) সকাল ৯টায় বেনাপোল সীমান্তের নাভ‍ারন রেলস্টেশন এলাকা থেকে বিজিবির ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা মালামালগুলো জব্দ করেন।

বিজিবি জানায়, পাচারকারীরা চোরাচালানকৃত পণ্য নিয়ে সীমান্ত পার হয়ে যশোরের দিকে যাচ্ছে- এমন সংবাদ পেয়ে বিজিবির টহল দল অভিযান চালালে নাভারন রেলস্টেশন এলাকায় তারা ২০টি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি বস্তার মধ্য থেকে আনুমানিক ২৫ লাখ টাকা মূল্যের আতশবাজি ও জর্দা জব্দ করে।

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার আবুল কাশেম এ খবর নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *