ঈশ্বরদীতে নিজ বাড়ি থেকে মুক্তারুজ্জামানের(৪০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১১ জুলাই) সকালে ঈশ্বরদীর সাঁড়াগোপালপুর ফরাজিপাড়া গ্রাম থেকে ওই যুবকের ঝুলন্ত লাশ থেকে উদ্ধার করা হয়। নিহত মুক্তারুজ্জামান চাঁপাই নবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার চেয়ারম্যানপাড়া এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। স্থানীয়সূত্রে জানা যায়, সকালে মুক্তারুজ্জামানের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় এক প্রতিবেশি রান্নাঘরের জানালা দিয়ে একটি ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রির্পোট পাওয়ার পর মুত্যুর কারণ জানা যাবে। এ ব্যপারে ঈশ্বরদী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। Post navigation ড্রেনেজ ব্যবস্থার দূরাবস্তা সামান্য বৃষ্টিতেই রাবি ক্যাম্পাসে জলবদ্ধতার সৃষ্টি পাবনা সেন্ট্রাল গার্লস স্কুলে যৌন হয়রানি বন্ধে কর্মশালা ও কমিটি গঠন