যৌন হয়রানি, বাল্য বিয়ে ও সাইবার বুলিং প্রতিরোধে পাবনা সেন্ট্রাল গার্লস হাই স্কুলে কর্মশাল ও কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১২ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্কুলের প্রধান শিক্ষক তালেবুর রহমানের সভাপতিত্বে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় শিক্ষক, অভিভাবক, কমিউনিটি সদস্য, আইনজীবি, ডাক্তারসহ বিভিন্ন পেশাজীবিরা উপস্থিত ছিলেন। ব্র্যাকের মেজনিন প্রকল্প‘র উদ্যোগে সেক্টর স্পেশালিষ্ট হাসিনা আকতারের সঞ্চালনয় বক্তব্য রাখেন ডা: মো: মঞ্জুর এলাহী, এড. সালাম আহমেদ অরুন, আছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আফাজ উদ্দিন ও সেন্ট্রাল স্কুলের সহকারী প্রধান শিক্ষক মনির হোসেন, সদর থানার এএসআই মো: শাকিল আহমেদ, সাবিরা খাতুন সাব্বী প্রমুখ। বক্তারা পাবনার বিভিন্ন অঞ্চলে যৌন হয়রানি বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। কর্মশালা শেষে সেন্ট্রাল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক তালেবুর রহমানকে সভাপতি করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। Post navigation ঈশ্বরদীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার সেচ্ছাসেবকলীগ নেতা খুন, সড়ক অবরোধ-অগ্নিসংযোগ