প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় এক স্কুলছাত্রীকে প্রকাশ্যে মারপিট করেছে রুবেল হোসেন (২২) নামে এক যুবক।
মঙ্গলবার নাটোরের বড়াইগ্রামের গড়মাটি শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
রুবেল শিবপুর গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে ও গড়মাটি মেসার্স রশিদ অটোরাইস মিলের একজন শ্রমিক।
ইউপি সদস্য জসীম উদ্দিন জানান, নওগ্রামের মহরম আলীর মেয়ে গড়মাটি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সুখী খাতুনকে রুবেল বেশ কিছুদিন যাবৎ প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল।
মঙ্গলবার সুখী স্কুলে যাবার পথে শিবপুর এলাকায় রুবেল তাকে পুণরায় প্রেমের প্রস্তাব দেয়।
সুখী প্রস্তাব প্রত্যাখ্যান করলে রুবেল তাকে এলোপাথাড়ি চড়-থাপ্পড় ও কিল-ঘুষি মারে। পরে স্থানীয়রা এগিয়ে এসে সুখীকে উদ্ধার করলেও রুবেল পালিয়ে যায় বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *