পাবনার বেড়ায় নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সদস্য দুল্লা শেখ ওরফে শামীম শেখকে অস্ত্রসহ গত বৃহস্পতিবার মধ্যরাতে গ্রেফতার করেছে পুলিশ।
দুল্লা শেখ (২৫) বেড়া উপজেলার ঢালারচরের মিরপুরের আলিমউদ্দিন শেখ ওরফে আলাউদ্দিন শেখের সন্তান।
পাবনার জেলা সিনিয়র সহকারি পুলিশ সুপার (আমিনপুর-সুজানগর সার্কেল) রবিউল ইসলাম জানান, গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
সে ঢালারচর এলাকার ত্রাস জুলহাস বাহিনীর সেকেন্ড ইন কমান্ড বলে তিনি জানিয়েছেন।
তার বিরুদ্ধে চাঁদাবাজি, খুন, গুমসহ একাধিক অভিযোগ রয়েছে।
এসময় তার কাছ থেকে একটি সুট্যার গান, একটি পাইপ গান ও একটি রামদা উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *