OLYMPUS DIGITAL CAMERA মো: আকরাম খাঁন:- ঝিনাইদহে রেল লাইনের দাবীতে অনশন কর্মসূচী পালন করছে এক কলেজ ছাত্র। শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচী পালন করে সে। ঝিনাইদহ শহরের কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা আব্দুল্লাহ মঙ্গলবার সকাল ৯ টা থেকে এ অনশন শুরু করে। তিনি জানান, পদ্মা থেকে রেল লাইনটি মাগুরা হয়ে যশোরে মিলিত হচ্চে। কিন্তু এতে দক্ষিণপশ্চিমাঞ্চলের প্রবেশদার ঝিনাইদহ রেল লাইন থেকে বঞ্চিত হচ্ছে। তাই মাগুরার সাথে ঝিনাইদহ সদর হয়ে চুয়াডাঙ্গা বা যশোর পর্যন্ত রেল লাইনের দাবী জানান তিনি। ঝিনাইদহ হয়ে মাগুরা পর্যন্ত রেল লাইন নির্মিত হলে এ জেলার মানুষ আরো সহজে দুরদুরান্তে যাতায়াত করতে পারবে। শিল্প উন্নত হবে এ জেলা। তিনি বলেন, বৃটিশ আমলে এই অঞ্চলে রেল লাইন ছিল। কিন্তু পরে তা উঠে যায়। ঝিনাইদহে রেল লাইন না থাকার কারণে এ এলাকার ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটছে না। উল্লেখ্য, রেল লাইনের দাবীতে বেশ কয়েকবার নাগরিক কমিটির উদ্যোগে ঝিনাইদহ মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। Post navigation সাপের কামড়ে মহেশপুরের জিয়া কলেজের ছাত্রীর করুণ মৃত্যু ঝিনাইদহে ব্রীজ পুন:নির্মানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন