মো: আকরাম খাঁন: ঝিনাইদহের মহেশপুরে ২০ জন মেধাবী দরিদ্র ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকলে প্রদান করা হয়েছে । বৃহস্পতিবার সকালে মহেশপুর উপজেলা পরিষদ চত্তরে উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যেগে ২০ জন মেধাবী দরিদ্র ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ,জেলা প্রশাসক জাকির হেসোন,বিশেষ আতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই,উপজেলা ভাইস চেয়ারম্যান এম এ আহাদ,সহকারী কমিশনার (ভূমি) তাসলিমা খাতুন এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ। উল্লেখ্য, এডিবি খাত থেকে ৩% অর্থ নারী উন্নয়ন ফোরামকে দেওয়া হয়। সেখান থেকে নারী শিক্ষার অগ্রগতি ও ঝড়েপরা রোধে নারী উন্নয়ন ফোরাম এই প্রকল্পটি গ্রহন করে যা শিক্ষায় বিশেষ ভূমিকা রাখবে। Post navigation Health star ratings Kellogg reveals the cereal ঝিনাইদহে ধর্মান্তরিত হোমিও চিকিৎসক খাজা ছমির উদ্দিন হত্যাকান্ডে ব্যবহৃত ছোরা ও মোটরসাইকেল উদ্ধার