সাংবাদিক আসিফ ইকবাল কাজল

মো:আকরাম খাঁন: সাংবাদিক পেশাকে জনকল্যানে নিয়ে সব মহলের ভালবাসায় সিক্ত হয়েছেন ঝিনাইদহের খ্যতিমান সাংবাদিক আসিফ ইকবাল কাজল। তার লেখনিতে সমাজ পরিবর্তনের গান। ভাষা আর ব্যবহারে মমত্ববোধ। প্রশাসন থেকে শুরু করে গ্রামের সহজ সরল মানুষের কল্যানে পত্রিকা ও সমাজিক যোগাযোগ মাধ্যমে লিখে উচ্চ আসনে অধিষ্ঠিত হয়েছেন তিনি। এলাকায় বিদ্যুৎ সংযোগ, রাস্তা-ঘাট, ব্রীজ, শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নে তার কৃতিত্ব রয়েছে। ফেসবুকে লিখে নিজ গ্রামে ৮১ লাখ টাকা ব্যায়ে একটি রাস্তা করেছেন। ১৯৯৬ সালে নিজ এলাকায় বিদ্যুৎ সংযোগ নিতে বিশেষ ভুমিকা রাখেন। ১৯৯৪ সালে সাধুহাটী বোড়াই থেকে বংকিরা স্কুল পর্যন্ত রাস্তা তৈরীতে মুখ্য ভুমিকা রাখেন সাংবাদিক আসিফ কাজল। সমাজের প্রতিটি সেক্টরে তার কৃতিত্বগাথা অবদান ছড়িয়ে ছিটিয়ে আছে। নব্বই দশকে হাজরা, গোবিন্দপুর ও মোহাম্মদপুরে প্রাইমারি স্কুল স্থাপনে আয়োজকদের সহায়তা করেন। ১৯৬৯ সালে ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামের বিশ্বাস পরিবারে জন্ম সাংবাদিক আসিফ ইকবাল কাজলের। ছোটবেলা থেকেই ফুটবলসহ নানা খেলায় খ্যাতি অর্জন করেন। ফুটবল খেলায় কোটচাঁদপুর, মহেশপুর, কালীগঞ্জ, জীবননগর ও হরিণাকুন্ডু এলাকায় খ্যাতি ছড়িয়ে পড়ে। এসএসসি পাশ করে ভর্তি হন কোটচাঁদপুর সরকারী কলেজে। বিএ পাশ করে ১৯৯২ সালের পর থেকে পুরোদমে পেশা হিসেবে বেচে নেন সাংবাদিকতা পেশাকে। ঝিনাইদহ জেলায় বিটিভির জেলা সংবাদদাতা হিসেবে কাজের মাধ্যমে ইলেক্ট্রনিক মিডিয়াকে নিয়ে যান স্বর্ণযুগে। সাংবাদিকতার উপর অন্তত ২০টি প্রশিক্ষন নিয়েছেন তিনি। মুলত বিটিভিতে কাজ করার কারণেই সামাজিক কর্মে জড়িয়ে পড়েন। প্রশাসনিক সখ্যতাকে কাজে লাগিয়ে জনকল্যানে নিবেদিত করেন নিজ পেশাকে। ২৭ বছরের সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দ্যুতি ছড়িয়ে জেলার একজন আলোকিত মানুষ হিসেবে নিজেকে স্থান করে নিতে সক্ষম হয়েছেন আসিফ ইকবাল কাজল।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *