Breaking
Thu. Jul 16th, 2026

কৃষি ব্যাংকের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশে ‘ভুল’

রাষ্ট্রায়ত্ত কৃষি ব্যাংকের অফিসার (ক্যাশ) পদে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের কিছুক্ষণের মধ্যে তা প্রত্যাহার করা হয়েছে, ভুল ফলাফল প্রকাশিত হওয়ায় তা করা হয়েছে বলে একজন কর্মকর্তা জানিয়েছেন।

মঙ্গলবার প্রকৃত ফলাফল প্রকাশ করা হবে বলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর পরীক্ষা নিয়ন্ত্রক ব্যাংকার্স সিলেকশন কমিটির উপ-মহাব্যবস্থাপক আরিফ হোসেন খান জানিয়েছেন।

তিনি রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা ভুলবশত হয়েছে। তাড়াহুড়া করতে গিয়ে এই ভুল হয়েছে। যে ফলাফল প্রকাশ হওয়ার কথা কথা ছিল তা না হয়ে অন্য ফলাফল প্রকাশ হয়েছে।

“সঙ্গে সঙ্গেই ত্রুটিপূর্ণ ফলাফল ওয়েবসাইট থেকে সরানো হয়েছে। কাল (সোমবার) সরকারি ছুটির দিন। পরশু (মঙ্গলবার) সঠিক ফল প্রকাশ করা হবে।”

রোববার বিকালে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংকের অফিসার (ক্যাশ) পদের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশিত হয়। ফল প্রকাশের পর দেখা যায়, এক সিরিয়ালের সবাই পাস, এরপর শত শত প্রার্থী ফেল।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। অনেকেই বলেন, তারা ৭৫ নম্বর পেয়েও পরীক্ষায় টিকতে পারেননি। অনেকে কম নম্বর পেয়েও তালিকায় স্থান পেয়েছেন।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, ১০০০২৬ থেকে ১০০০৪৭ পর্যন্ত যারা ছিলেন, তারা সবাই পাস করেছেন। এরপর শত শত প্রার্থী থাকলেও তাদের কেউ পাস করেননি।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *