Breaking
Fri. Jul 17th, 2026

অতিথিদের কী উপহার দিলেন আনুশকা-বিরাট?

মুম্বাইয়ের বিবাহোত্তর সংবর্ধনায় বিরাট কোহলি ও আনুশকা শর্মা।
মুম্বাইয়ের লোয়ার প্যারেলের সেন্ট রেজিস হোটেলে গত মঙ্গলবার ছিল আনুশকা শর্মা ও বিরাট কোহলির বিবাহোত্তর সংবর্ধনা। এটি এই তারকা জুটির দ্বিতীয় বিবাহোত্তর সংবর্ধনা। প্রথমটি আয়োজন করা হয়েছিল ২১ ডিসেম্বরে দিল্লির তাজ হোটেলের ডিপ্লোম্যাটিক এনক্লেভ দরবার হলে। সেই আয়োজনে ‘বিরুশকার’ পরিবারের ঘনিষ্ঠজনেরা ছাড়াও আমন্ত্রণ পেয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর মুম্বাইয়ের আয়োজনটি ছিল বলিউড আর ক্রিকেট জগতের বড় বড় তারকায় ঠাসা। মুম্বাইয়ের বিবাহোত্তর সংবর্ধনায় আসা অতিথিদের জন্য আনুশকা ও বিরাট রেখেছিলেন বিশেষ উপহার।

আনুশকা আর বিরাটের একটি ফ্যান ক্লাব টুইটারে সেই বিশেষ উপহারের ছবি প্রকাশ করেছে। সেই উপহারের ঝুড়িতে ছিল ডার্ক চকলেট, কুকিজ, টোস্ট, মিষ্টি আর শর্মা ও কোহলি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা লেখা একটি কার্ড। এর আগে তাঁদের দিল্লির বিবাহোত্তর সংবর্ধনায় একটি ফুলেল নকশার কাগজের ব্যাগে আমন্ত্রিত অতিথিদের বাড়িতে পাঠানো হয়েছিল চকলেট, ফল ও ছোট গাছের চারা।বিবাহোত্তর সংবর্ধনায় অতিথিদের এই উপহারের ঝুড়ি দিয়েছেন ‘বিরুশকা’
বিবাহোত্তর সংবর্ধনায় অতিথিদের এই উপহারের ঝুড়ি দিয়েছেন ‘বিরুশকা’
এদিকে ইতালি থেকে ফিনল্যান্ড, সেখান থেকে দিল্লি আর দিল্লি থেকে মুম্বাইয়ে বিয়ে, হানিমুন ও বিবাহোত্তর সংবর্ধনা শেষে ‘বিরুশকা’ দম্পতি এবার দক্ষিণ আফ্রিকায় উড়াল দিয়েছেন। সেখানে গিয়ে আবার ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্বে ফিরবেন বিরাট কোহলি। বিয়ের পর টিম ইন্ডিয়ার সঙ্গে আনুশকা শর্মা ও বিরাট কোহলির এটিই প্রথম বিদেশ সফর।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *