জামালপুর প্রতিনিধিঃ বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস একতা কল্যাণ পরিষদের উদ্যোগে আজ সকাল ১০ টায় দয়াময়ী মোড় চত্ত্বরে ন্যাশনাল সার্ভিস কর্মীদের বেতন বৃদ্ধি ও চাকুরী স্থায়ীকরণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

যুগ্ম সাধারণ সম্পাদক পপেল মিয়ার সঞ্চালনায় সংগঠনের সভাপতি মোঃ জুয়েল এর সভাপতিত্ত্বে মানবনব্ধনে বক্তব্য রাখেন ,সাধারন সম্পাদক জুলহাস উদ্দিন,সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ,দপ্তর সম্পাদক মুসলিম উদ্দিন,যুব ও ক্রিড়া সম্পাদক আকরামুল ইসলাম, সদস্য মেহেদী হাসান আবু, শিহাব ,সুজন প্রমূখ।

বক্তারা বলেন, ন্যাশনাল সার্ভিস প্রকল্পের মাধ্যমে বেকারত্ব দূ্রীকরণের লক্ষ্যে সারাদেশে ২ লক্ষাধিক বেকারের অস্থায়ী ভিত্তিতে কর্মসংস্থান সৃষ্টি করা হয়ছে ।বর্তমানে একজন ন্যাশনাল সার্ভিস কর্মীর বেতন মাসিক ৪ হাজার টাকা।এই নামমাত্র বেতন ও চাকুরী অস্থায়ী হওয়ায় প্রায় ২  লক্ষাধিক ন্যাশনাল সার্ভিস কর্মীরা চরম অনিশ্চয়তায় দিনাতিপাত করছেন।অসহায় ন্যাশনাল সার্ভিস কর্মী ও তাদের দরিদ্র পরিবারের আর্থিক নিরাপত্তার স্বার্থে বেতন বৃদ্ধিন ও চাকুরী স্থায়ী করণের জন্য সরকারের কাছে আহবান জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *