আজ আপনার জন্মদিন হলে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/ জাতিকা। আপনার জন্মসংখ্যা : ৫। আপনার ওপর প্রভাবকারী গ্রহ : বুধ ও শুক্র। আপনার শুভ সংখ্যা : ৫ ও ৬। শুভ বার : বুধ ও শুক্র। শুভ রত্ন : পান্না ও হীরা। মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) আজ কোনো ব্যাপারেই ঝুঁকি নেওয়া ঠিক হবে না। ট্যাক্স-সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। শারীরিক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। অবহেলা না করে চিকিৎসা নিন। বৃষ (২১ এপ্রিল-২০ মে) দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। অপরের প্রতি সদাচরণ করুন। রোমান্স ও বিনোদন শুভ। মিথুন (২১ মে-২০ জুন) শরীর ভালো নাও থাকতে পারে। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। কর্কট (২১ জুন-২০ জুলাই) বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। সে ক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে। সন্তানের কোনো সাফল্যে আনন্দবোধ করতে পারেন। সিংহ (২১ জুলাই-২১ আগস্ট) কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। কোনো ব্যাপারে উত্তেজিত হওয়া ঠিক হবে না। যানবাহনে ওঠানামায় সতর্ক থাকুন। মাতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে। কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। কাজকর্মে উৎসাহবোধ করবেন। আপনার প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন। তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) আর্থিক দিক ভালো যেতে পারে। প্রাপ্তিযোগ আছে। অধীনদের কাজে লাগাতে পারবেন। পড়াশোনায় আনন্দ পাবেন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর) দিনটি শুভ সম্ভাবনাময়। শরীর ভালো থাকতে পারে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে। ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পেতে পারেন। ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) দিনটি খুব একটা অনুকূল নাও থাকতে পারে। শরীর ভালো যাবে না। অবহেলা না করে চিকিৎসা নিন। ব্যয় বৃদ্ধি পেতে পারে। অকারণ ব্যয় পরিহার করুন। মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। কোনো আশা পূরণ হতে পারে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। কর্মস্থলে পদস্থ প্রভাবশালীদের সহযোগিতা পেতে পারেন। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। বেকারদের কারো কারো কর্মসংস্থান হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। Post navigation পলাশবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে বিদ্যুৎ চৌধুরিকে আবোরো চেয়ারম্যান পদে দেখতে চায় এলাকাবাসী আবেগ সংযত রাখুন বৃষ এবং মূল্যবোধ বজায় রাখুন কর্কট