অনলাইন ডেস্ক|| বিশ্বের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন লায়ন্স ক্লাব অব বেইলি গার্ডেন ভৈরব, লায়ন্স ক্লাব অব মাতৃকা গার্ডেন ভৈরব ,লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা-৩১৫ বি-১, বাংলাদেশ এর উদ্যোগে ২৬-০৭-২০১৯খ্রিস্টাব্দ, রোজ-শুক্রবার,সন্ধ্যা সাড়ে সাতটায় ভৈরব প্রেসক্লাব মিলনায়তনে “সংবর্ধনা ও নতুন কমিটির অভিষেক” অনুষ্ঠান লায়ন ডাঃ বুলবুল আহম্মদ রিজিয়ন চেয়ারপার্সন,লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ৩১৫ বি-১, বাংলাদেশ এর সভাপতিত্বে এবং ভৈরব মাতৃকা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক ভোরের চেতনা পত্রিকার বার্তা সম্পাদক লায়ন মুহাম্মদ কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ্ মিয়া -চেয়ারম্যান উপজেলা পরিষদ ভৈরব ও সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ,ভৈরব উপজেলা শাখা । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট ফখরুল আলম আক্কাস- মেয়র,ভৈরব পৌরসভা।জনাব মোঃ রেজওয়ান দিপু-সহকারী পুলিশ সুপার,ভৈরব সার্কেল ।জনাব মোখলেছুর রহমান- ভারপ্রাপ্ত কর্মকর্তা, ভৈরব থানা। জনাব মোঃ জাহাঙ্গীর আলম সেন্টু,সাধারণ সম্পাদক,বাংলাদেশ আওয়ামী লীগ,ভৈরব উপজেলা শাখা ।বীরমুক্তিযোদ্ধা মির্জা সুলায়মান-প্যানেল চেয়ারম্যান,জেলা পরিষদ,কিশোরগঞ্জ ।আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির,সভাপতি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ভৈরব ,এস.এম বাকী বিল্লাহ- সভাপতি, পৌর আওয়ামী লীগ আতিক আহমেদ সৌরভ-সাধারণ সম্পাদক পৌর আওয়ামী লীগ, হাজী মোঃ মোশাররফ হোসেন সিনিয়র সহসভাপতি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ভৈরব, লায়ন মোস্তাফিজুর রহমান হেলিম সাবেক প্রেসিডেন্ট লায়ন্স ক্লাব অব বেইলি গার্ডেন ভৈরব । উপরোক্ত অনুষ্ঠানে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া, নবনির্বাচিত চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ভৈরব এর সভাপতি আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির,সিনিয়র সহসভাপতি হাজী মোঃ মোশাররফ হোসেন,সহসভাপতি ও লায়ন্স ক্লাব অব বেইলি গার্ডেন ভৈরব এর প্রেসিডেন্ট লায়ন জাহিদুল হক জাভেদ, নবযোগদানকৃত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লায়ন ডাঃ বুলবুল আহম্মদ, লায়ন্স ক্লাব অব বেইলি গার্ডেন ভৈরব এর সেক্রেটারি লায়ন মোঃ শামীম আহমেদ, লায়ন্স ক্লাব অব মাতৃকা গার্ডেন ভৈরব এর প্রেসিডেন্ট লায়ন মোঃ আল আমিন সৈকত, সেক্রেটারি লায়ন মিজানুর রহমান সাদ্দামকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান শেষে সকল অতিথিদের সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার দেওয়া হয়।সংগঠনের নবীন সদস্য ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ হাবিবুল্লাহ নিয়াজ, সোহেল বিল্লাহ,কাজী রনি,মিজানুর রহমান পাটোয়ারী, মোঃ জিল্লুর রহমান,মোঃ আল আমিন,মেহেদী পারভেজ, মশিউর রহমান কে বরণ ও অন্যান্য লায়ন্স এবং লিও নেতৃবৃন্দের পরিচিতি পর্বের শেষে অনুষ্ঠানের সভাপতি লায়ন ডাঃ বুলবুল আহম্মদ সাহেবের সমাপনী বক্তব্য ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করা হয়। Post navigation নদীতে নেমে ধানমন্ডির আইডিয়াল কলেজের ৩ শিক্ষার্থী নিখোঁজ বরিশালে ক্রমেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা