আজকাল আজব এক নেশায় মেতেছেন রাইমা সেন। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই নিজেকে ঘরে আটকে রাখতে পারেন না এই অভিনেত্রী।

কারণ কি জানেন? এ সময় ফুচকাওয়ালার সামনের লম্বা লাইনে দাঁড়িয়ে যান রাইমা। হ্যাঁ ঠিকই শুনছেন ইদানীং নাকি এক ঠোঙা করে ঝালমুড়ি আর ফুচকা না খেলে ভালোই লাগে না রাইমার।

ভারতীয় এই অভিনেত্রীর ভাষ্য, ‘দারুণ খেতে না! জানি এই কথাটা শুনলে এখন অনেকেই খাবারটি স্বাস্থ্যসম্মত কিনা এ নিয়ে প্রচুর জ্ঞান দেবেন। কিন্তু আমি সব জেনে-বুঝেই বলছি। ফুচকাটা জাস্ট দারুণ।’

দোকানে দাঁড়িয়ে থেকে নিজে থেকে এক্সট্রা ঝাল আর টক দিয়ে ফুচকা বানান তিনি। হঠাৎ নায়িকার এই ফুচকা প্রীতির কারণ জানা গেছে। শিগগিরই মাস কয়েকের জন্য মুম্বাই যাচ্ছেন রাইমা। সেখানে থাকাকালীন সময়ে কলকাতার ফুচকা সবচেয়ে বেশি মিস করবেন তিনি।

রাইমা কলকাতার ছবির পাশাপাশি বলিউডেও বেশ আলোচিত হয়েছেন। ১৯৯৯ সালে ‘গডমাদার’র মাধ্যমে চলচ্চিত্রে পথচলা শুরু তার। তামিল এবং মালয়ালম ছবিতেও কাজ করেছেন রাইমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *