ঢাকাই সিনেমার এই প্রজন্মের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। অল্প সময়ে ভারতের চলচ্চিত্র অঙ্গনেও স্থান করে নিয়েছেন তিনি। তার অভিনীত একাধিক সিনেমা বাংলাদেশ ও ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ব্যাপক দর্শক সাড়াও পেয়েছেন তিনি। তৈরি করেছেন অগণিত ভক্ত।

বিভিন্ন সময় তার ভক্তরা চান প্রিয় তারকার সঙ্গে কথা বলতে। সময় ও সুযোগের অভাবে অনেক সময় ভক্ত ও তারকা মুখোমুখি হতে পারেন না। এবার প্রিয় তারকার সঙ্গে কথা বলার সুযোগ পাচ্ছেন ভক্তরা। দর্শকের মুখোমুখি হচ্ছেন নুসরাত ফারিয়া।

আগামীকাল সোমবার (২৯ জুলাই) রাত ৮ টায় যেকোনো রবি ও এয়ারটেল নম্বর থেকে ২২২৮৮ নম্বরে কল করলেই কথা বলতে পারবেন নুসরাত ফারিয়ার সঙ্গে। এ কথা নিজেই জানিয়েছেন অভিনেত্রী।

নুসরাত ফারিয়া এ প্রসঙ্গে বলেন, রবির মাধ্যমে ভক্তদের সঙ্গে কথা বলার একটা দারুণ সুযোগ পেয়েছি। ২৯ জুলাই ঠিক রাত ৮ টায় রবি স্টারজোন সার্ভিসে আড্ডা দেব। ভক্ত-বন্ধুদের আমন্ত্রণ।

উপস্থাপনার মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও এখন চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন নুসরাত। ‘আশিকী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রেখেছিলেন তিনি। এখন নতুন নতুন কাজ নিয়ে দুই বাংলাতে সমানতালে ছুটছেন।

গেল ২৬ জুলাই বাংলাদেশ মুক্তি পেয়েছে নুসরাত ফারিয়া অভিনীত কলকাতার ছবি ‘বিবাহ অভিযান’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *