rtv
ঢাকা বুধবার, ৩১ জুলাই ২০১৯, ১৬ শ্রাবণ ১৪২৬
×
প্রচ্ছদ
বিনোদন
অনুদানের ১৪ ছবির বিরুদ্ধে আদালতের রুল
sheema-Steel
প্রকাশ : ৩১ জুলাই ২০১৯, ১৯:০৪
আপডেট : ৩১ জুলাই ২০১৯, ১৯:১১

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

২০১৮-১৯ অর্থবছরে চলচ্চিত্রে দেয়া সরকারি অনুদান পাওয়া ১৪ ছবির বিরুদ্ধে রুল জারি করেছেন উচ্চ আদালত।

বুধবার (৩১ জুলাই) বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আগামী চার সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী হাসনাত কাইয়ুম।

চলতি বছর অনুদান নীতিমালা লঙ্ঘন করে তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে মোট ১৪টি চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান দেয়া হয়েছে বলে অভিযোগ ওঠে।

স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য শাখায় অনুদানপ্রাপ্ত তিনটি প্রজ্ঞাপন কেন অবৈধ হবে না এবং নীতিমালা অনুসারে কেন চিত্রনাট্যগুলো পুনঃনিরীক্ষা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য শাখায় অনুদানের চলচ্চিত্রের সভাপতি তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ। তার বরাবর এই আদেশ জারি হয়েছে।

অনুদান নীতিমালা লঙ্ঘন করে তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে মোট ১৪টি চলচ্চিত্রের অনুদানের ঘোষণা স্থগিত ও জমাকৃত সকল চলচ্চিত্র নির্মাণ প্যাকেজ প্রস্তাব পুনঃনিরীক্ষণের জন্য উচ্চ আদালতে গেল ১৬ জুলাই রিট আবেদন করেন চার নির্মাতা। তারা হলেন চলচ্চিত্র গবেষক ও লেখক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদানের জন্য আবেদনকারী অদ্রি হৃদয়েশ, চলচ্চিত্র নির্মাতা সুপিন বর্মণ এবং চলচ্চিত্র নির্মাতা খন্দকার সুমন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *