বলিউডের দরজা সেই যে রিয়্যালিটি শোয়ের পর খুলে গিয়েছিল রানুর কাছে, তা এখনো অব্যাহত। ‘তেরি মেরি কাহানি’র পর হিমেশের আরো একটি গান রেকর্ড করলেন রানু মন্ডল। হিমেশ রেশমিয়ার সঙ্গে ‘আদত’ শিরোনামের একটি গান গেয়েছেন রানু। শুক্রবার সেই গান রেকর্ডের ভিডিও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন হিমেশ রেশমিয়া। ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হীর’ ছবিরই দ্বিতীয় গান ‘আদত’। রানাঘাট স্টেশনের রানুর একটি গানের ভিডিও রাতারাতি নেটপাড়ায় জনপ্রিয় করে তোলে রানুকে। সেই সূত্রেই মুম্বইয়ের একটি রিয়্যালিটি শোয়ে অতিথি হিসাবে ডাক পান, গানও শোনান বিচারকদের। বিচারকের আসনে থাকা হিমেশ মঞ্চেই রানুকে তার ছবিতে প্লেব্যাকের অনুরোধ করেন। তারপর থেকেই শিরোনামে রানু মন্ডল।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *