রাজধানীর মতিঝিলের ফকিরাপুল এলাকার ইয়াং ম্যান্স ক্লাবে অবৈধ ক্যাসিনোর মালিক ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর গুলশান-২ এ তার বাসায় অভিযান চালিয়ে খালেদকে আটক করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান বিয়ষটি নিশ্চিত করেছেন।

এর আগে গুলশান-২ এর ৫৯ নম্বর সড়কের ৫ নম্বর সড়কে খালেদ মাহমুদ ভূঁইয়ার বাসায় অভিযান চালায় র‌্যাব। অভিযান চালানো হয় তার মালিকানাধীন রাজধানীর ফকিরাপুলের ইয়ং মেন্স ক্লাবেও।

বিকেল সাড়ে ৫টার দিকে অভিযান শুরু হওয়া ওই অভিযানে নেতৃত্বে দেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম ও র‌্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আক্তারুজ্জামান।

পরে সন্ধ্যার দিকে তিনি সাংবাদিকদের জানান, সন্ধ্যায় ওই ক্লাব থেকে দুই নারীকর্মীসহ ১৪২ জনকে আটক করে উত্তরা র‌্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। ক্লাবে পাওয়া যায় মদ আর জুয়ার বিপুল আয়োজন। সেখান থেকে জব্দ করা হয় বিপুল পরিমাণ অর্থ।

সারওয়ার আলম বলেন, আমাদের কাছে অভিযোগ আছে, এই ক্লাবে গত আট মাস ধরে অবৈধ আসর বসছিলো। এ সময় আমরা ক্লাবের নিচ তলায় যন্ত্রের মাধ্যমে জুয়া খেলা (ক্যাসিনো) চলছিলো। এছাড়া জুয়া খেলার ফাঁকে ফাঁকে মদ পান হচ্ছে।

তিনি জানান, যারা এই ক্লাবে এসেছে তারা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ও ব্যবসার সঙ্গে জড়িত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *