ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১১টি ওয়ার্ড ডেঙ্গুমুক্ত ভুলবশত বলেছিলেন জানিয়ে মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, আমি ভুলবশত বলেছিলাম ডিএসসিসির ১১টি ওয়ার্ড ডেঙ্গুমুক্ত। আসলে শব্দটি হবে লার্ভা মুক্ত। পরে আমাকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে ব্যাপারটি জানানো হয়েছে। আমি আমার এই অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য দুঃখ প্রকাশ করছি।

আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) নগর ভবনের ব্যাংক ফ্লোরে সিঙ্গাপুর সফরের অভিজ্ঞতা প্রকাশ সম্পর্কিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, আমরা অত্যন্ত মর্মাহত ব্যথিত। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করছি।

তিনি বলেন, আমরা আগস্টে ঘোষণা দিয়েছিলাম, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ডেঙ্গু নিয়ন্ত্রণে আসবে। আজকে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে চলে এসেছে, ডেঙ্গুর প্রাদুর্ভাব যে একেবারে শূন্যের কোঠায় চলে এসেছে বিষয়টা এমন নয়। তবে ঢাকায় এর প্রকোপ উল্লেখযোগ্য হারে কমে এসেছে।
তিনি বলেন, সারা দেশে ডেঙ্গুর প্রকোপ এখনো রয়েছে। তবে নিয়ন্ত্রিত অবস্থার মধ্যে রয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *