রাজধানীর বনানী ও গুলিস্তানে আরও দুইটি ক্যাসিনোতে অভিযান চালাচ্ছে র্যাব। বুধবার সন্ধ্যার পর থেকে ক্যাসিনো দুটিতে অভিযান শুরু করেন র্যাব সদস্যরা। র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম জানান, বনানীর আহম্মেদ টাওয়ারে অবস্থিত গোল্ডেন ঢাকা বাংলাদেশ নামক ক্যাসিনোতে অভিযান চলছে। ক্যাসিনোটি সিলগালা করা হয়েছে। এদিকে র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শফি বুলবুল জানান, গুলিস্তান সংলগ্ন এলাকার ওয়ান্ডার্স ক্লাবের ক্যাসিনোতে অভিযান চলছে। অভিযানের খবর পেয়ে সবাই ক্লাব ছেড়ে পালিয়েছে। তবে জুয়ার বোর্ড এবং মাদক ছড়িয়ে রয়েছে। Post navigation ক্যাসিনোর মালিক ঢাকা দ. যুবলীগের সাংগঠনিক সম্পাদক আটক রাবিতে মাদক সেবনরত অবস্থায় ছাত্রীসহ আটক ৩