ঢাকাই ছবিতে এখন দেশের বাইরে থেকে শিল্পী আনা হচ্ছে। আগেও বাইরের শিল্পীরা ঢালিউডে কাজ করেছেন। তবে ইদানীং ইন্ডাস্ট্রির সেই আগের জৌলুস নাই। একটা সময় ভারতীয় বাংলা ছবির জনপ্রিয় তারকারা কাজ করতে আসতেন। হাল সময়ে দেখা যাচ্ছে শুধু আলোচনা তৈরির জন্য বিদেশি বেকার শিল্পীদের নিয়ে হৈচৈ ফেলা হচ্ছে। এবার ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক শাকিব খানের নায়িকা হচ্ছেন বলিউডে নিজেকে প্রতিষ্ঠায় ব্যর্থ অভিনেত্রী নার্গিস ফাকরি। ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় টিএম ফিল্মসের আনুষ্ঠানিক উদ্বোধনী আয়োজনে প্রতিষ্ঠানটির কর্ণধার কৌশিক হোসেন তাপস এমন সম্ভাবনার কথা বলেছেন। মিউজিক ফর পিস কনসার্টের আয়োজনের ফাঁকে একমঞ্চে উপস্থিত হন দেশের জনপ্রিয় তারকারা। এ সমাবেশে মধ্যমনি হয়ে উপস্থিত ছিলেন বলিউডের হালের জনপ্রিয় অভিনেত্রী নার্গিস ফাখরি। উপস্থাপিকা শিনা চৌহানের প্রশ্ন বাংলাদেশের ফিল্মেও পাওয়া যাবে তাকে? নার্গিস বলেন, ‘এ বিষয়টা এখন সিক্রেট থাক, সময় হলেই সব জানতে পারবেন।’ শাকিব খানের কাছে প্রশ্ন করা হয়, ‘আপনার সময় মিলবে তো? শাকিব খান জানালেন, টিএম ফিল্মসের জন্য যে কোনও সময়ই তিনি দিতে প্রস্তুত। এ সময় নার্গিস ফাখরিকে ইঙ্গিত করে তাপস বলেন, ‘ধরুণ আপনার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তার বিপরীতেই যদি আপনাকে পেতে চাই? শাকিব খান যেন কৌশলী হয়ে উঠে, বলেন, ‘নার্গিস ফাখরি তার বক্তব্যে বলেছেন, বিষয়টা সিক্রেট থাক। আমিও বলতে চাই বিষয়টা সিক্রেট থাকুক। এখনই সব বলে না দেই। অবশ্যই কাজ করব।’ পাশে দাঁড়ানো নার্গিস ফাখরিকে প্রশ্ন ছুঁড়ে দেন শাকিব, ‘রাইট ফাখরি?’ নার্গিস ফাখরি জবাবে সম্মতিসূচক মাথা নাড়েন। একই মঞ্চে ছিলেন চিত্রনায়ক নাঈম, রিয়াজ, ফেরদৌস, শাকিব খান, আরিফিন শুভ, ইমন, নিরব, সাইমন, সিয়াম, তাসকিন। নায়িকাদের মধ্যে ছিলেন বুবলী, পরিমনি, মিম, মম, আইরিন ও অধরা। Post navigation ইমরানের নতুন গান ‘ভুলে যেতে শিখিনি’ প্রথমবারেই মিসেস বাংলাদেশ চ্যাম্পিয়ন অবনী