শোবিজ ডেস্ক:আজ জান্নাত সমাজ সমাজ কল্যান সংস্থা ও বিয়িং হিউম্যান ডক্টর’স গ্রুপের পক্ষথেকে মানবতার সেবিকা চিত্র নায়িকা ডাঃ-মিষ্টি জান্নাত ও সাহ পারভীন আখতার উদ্যোগে শান্তি সনদ বৃদ্ধাশ্রম ও দারুল উলুম হাফিজিয়া ও কওমি মাদ্রাসাএবং খুলনার বিভিন্ন স্থানের মানুষকে ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে…তিনি ঈদ উপলক্ষে বিভিন্ন অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করছেন.. তার নিজের ঈদের জামা কাপড়ের টাকা দিয়ে খুলনায় বেশ কিছু মানুষকে সহযোগিতা করেছেন।ডাঃ চিত্র নায়িকা মিষ্টি জান্নাত জানান এই দুর্যোগ সময় মুহূর্তে বৃদ্ধাশ্রমে থাকা বৃদ্ধ মায়েরা কোন প্রকার সাহায্য সহযোগিতা পাচ্ছেন না তাই এদের পাশে দাঁড়াতে পেরে নিজের কাছে খুব ভালো লাগছে।মানুষের পাশে দাঁড়াতে অনেক টাকার প্রয়োজন হয় না। দরকার সুন্দর একটি মনের ৷এক বছর ঈদ না করলে কেউ মারা যাবে না ৷ আসুন আমরা সবাই মিলে অসহায় মানুষদের পাশে দাঁড়াই, সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ৷মিষ্টি জান্নাত ২৫ শে মার্চ থেকে এখন পর্যন্ত তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। Post navigation নিম্ন আয়ের মানুষদের পাশে লাক্স তারকা সারাকা; ৩৫০ পরিবারকে ইফতার বিতরণ সুমন হোসাইনের ফটোগ্রাফিতে ইয়ামাহা’র ফটোশুটে অংশ নিলেন জারিন ও আইরিন আজাদ