শোবিজ ডেস্ক:তরুণ প্রজন্মের ব্যস্ততম গায়িকা অনন্যা আচার্য্য।গতকাল রাজধানীর একটি স্টুডিওতে নতুন ৩টি গানের ভয়েস দিয়েছেন তিনি। চন্দ্রগ্রহণ, মন রে আমার (ফোঁক) ও হাসাইয়া কান্দাইয়া (চট্টগ্রামের আঞ্চলিক) শিরোনামের এই তিনটি গানই লিখেছেন হুমায়ুন চৌধুরী হিমু, সুর করেছেন সৈয়দ মনসুর এবং সংগীত পরিচালনা করেছেন রূপতনু রুপু।আঞ্চলিক গানটার গীতিকার  শহীদ মাহমুদ জংগী। নতুন তিন মৌলিক গান নিয়ে অনন্যা বলেন, এরইমধ্যে প্রকাশিত আমার যে গানগুলো, সেগুলো থেকে আমি প্রত্যাশার চেয়েও অনেক বেশি সাড়া পেয়েছি। সেজন্য আমার শ্রোতাদর্শকদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ। সেই ধারাবাহিকতায় আরও নতুন কিছু গান নিয়ে আসছি আমি। নতুন ৩টি মৌলিক গানের জন্য ভয়েস দিয়েছি গতকাল। তিনটা গান তিন রকমের। প্রত্যেকটাতে আলাদা কিছু নিজস্বতা ও ভিন্নতা রয়েছে। আগের মত করে এই গানগুলোও শ্রোতাদের কাছে ভালো লাগবে বলে আমার বিশ্বাস।খুব শিগগিরই নতুন এই গানগুলো ভিডিও আকারে প্রকাশ করা হবে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *