শোবিজ ডেস্ক :মনি চৌধুরী একজন ডাক্তার। পাশাপাশি তিনি অভিনয় ও উপস্থাপনার সঙ্গে যুক্ত আছেন।সম্প্রতি তিনি নতুন একটি নাটকের শুটিং সম্পন্ন করেছেন “ঝরাপাতা” নামের একটি নাটক। পরিচালক হিরু খান নির্মাণ করেছেন ‘ঝরাপাতা’। নাঈমের বিপরীতে নাটকটির প্রধান চরিত্রে দ্বৈতভাবে অভিনয় করেছেন মনি চৌধুরী ও অপর্ণা ঘোষ। প্রখ্যাত লেখক ইমদাদুল হক মিলনের গল্পে নাটকটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গোলাম রাব্বানী।মনি বলেন, বছরের শুরুতেই বেশ ভালো একটি গল্পের নাটকে কাজ করলাম। আশা করছি দর্শকদের ভাল লাগবে।‘ঝরাপাতা’ নাটকটি খুব শীঘ্রই চ্যানেল আইতে প্রচারিত হবে । উল্লেখ্য মনি চৌধুরী ; দীপু হাজরা পরিচালিত ‘অরূপার গল্প’, ‘গেইম অব লাইফ’ ও ‘সেদিন কি ঘটেছিল’ নাটকগুলোতে অভিনয় করেছেন। এছাড়া একুশে টেলিভিশনের স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান ‘হেলদি লাইফ’ নিয়মিত উপস্থাপনা করছেন। ছবি সংগৃহীত Post navigation আনজারা ব্রাইডাল বনানীর নতুন শাখার উদ্বোধন সড়ক দুর্ঘটনায় নিহত অভিনেত্রী আশা