নিউজ ডেস্ক : শনিবার ১২/ ০৬/ ২০২১ ইং রোজ শনিবার শাপলা টিভির প্রধান কার্যালয় ধানমন্ডিতে সবার উপস্থিতিতে শুভ উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইটালী থেকে সংযুক্ত ছিলেন “শাপলা টিভির” চেয়ারম্যান নজরুল ব্যাপারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পূর্ণবাসন সোসাইটি কেন্দ্রীয় যুব কমান্ডের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, উপস্থিত ছিলেন সিটিজি ক্রাইম টিভির চেয়ারম্যান আজগর আলী মানিক, শাপলা টিভির সম্পাদক ও প্রকাশক মোঃ হাবিবুর রহমান, শাপলা টিভির বিশেষ প্রতিনিধি ও কেন্দ্রীয় যুব কমান্ড এর সহ সভাপতি মোস্তাফিজুর রহমান চুন্নু, শাপলা টিভির বার্তা সম্পাদক ও কেন্দ্রীয় যুব কমান্ড এর প্রচার সম্পাদক নাজমুল হক ভূইয়া, চট্রগ্রাম বিভাগীয় প্রতিনিধি ও কেন্দ্রীয় যুব কমান্ড এর তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল হাসানাত জুয়েল , উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগের কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক নিলায় বাপ্পি, আরো উপস্থিত ছিলেন শাপলা টিভির জেলা-উপজেলা প্রতিনিধিবৃন্দ। শাপলা টিভির উদ্বোধনী অনুষ্ঠানে শাপলা টিভি পরিবারবর্গ তাদের আশা প্রত্যাশা ব্যক্ত করেন যে, তারা “সত্যের সন্ধানে সব সময় আপনার পাশে” ন্যায় প্রকাশে অপরিহার্য সব সময় তারা সত্যকে তুলে ধরার আশা ব্যক্ত করেন এবং মিথ্যাকে কখনো প্রশ্রয় দেবেন না বলে ব্যক্ত করেন শাপলা টিভির সম্পাদক ও প্রকাশক। আরও বলেন শাপলা টিভি সকল সাংবাক, কলাকৌশলী দেরকে আপনাদের পাশে পাবেন। তাদের কলমে কখনো অন্যায় কে প্রশ্রয় দেবেন না বরং সত্যকে উৎ গাঠিত করবেন। নজরুল ব্যাপারী চেয়ারম্যান শাপলা টিভি তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সবাইকে দিক নির্দেশনা মূলক বক্তব্যে বলেন আমাদের শাপলা টিভি পরিবারে যারা থাকবেন আছেন সবাই সব সময় সৎ সাহসের মাধ্যমে তাদের কলমে লেখা হবে এবং জনগণের মন জয় করবেন নজরুল বেপারী ভিডিও কনফারেন্সের মাধ্যমে আরও বলেন আমরা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকান্ড এবং উন্নয়নশীল দেশে রূপান্তরিত করায় যে সাফল্য অর্জন করেছে তা আমরা তুলে ধরার জন্য সব সময় বদ্ধপরিকর। আমরা চাই শাপলা টিভি সত্য প্রকাশের মাধ্যমে বাংলাদেশ সহ বিশ্বের আনাচে-কানাচে সবাই সত্যের ন্যায় প্রতিষ্ঠা পাবেন। Post navigation আবদুল্লাহ জহির বাবু’র কাহিনী, সংলাপ,চিত্রনাট্য নির্মিত চলচ্চিত্র “মন দিলাম” স্বনামধন্য প্রচ্ছদ ডিজাইনার ও কন্ঠশিল্পী বৃহান আর নেই