২০৩০ ফুটবল বিশ্বকাপের সহ-আয়োজক হতে চায় সৌদি আরব। সেই দাবি জোরালো করতেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো মহাতারকাকে নিজেদের ক্লাব ফুটবলে উড়িয়ে এনেছে তারা। পাশাপাশি রক্ষণশীলতার দেওয়াল ভেঙে বেশকিছু যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। ২০২১ সালের নভেম্বরে সৌদি আরবে প্রথম চালু হয় মেয়েদের পেশাদার ফুটবল লিগ। গত বছর ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছে সৌদি নারী দলের। সেই ধারাবাহিকতায় এবার বিশ্বকে নারী রেফারিও উপহার দিল সৌদি আরব। বৃহস্পতিবার রাতে সৌদির ফুটবল ইতিহাসের প্রথম আন্তর্জাতিক নারী রেফারি হিসাবে আনুদ আল-আসমারিকে নিয়োগ দিয়েছে ফিফা। ২০১৮ সালে রেফারিং শুরু করা এই সৌদি নারী এতদিন মেয়েদের লিগে ম্যাচ পরিচালনা করেছেন। এখন সরকার অনুমতি দিলে ছেলেদের আন্তর্জাতিক ম্যাচও পরিচালনা করতে পারবেন ৩৪ বছর বয়সি আসমারি। ফিফার আন্তর্জাতিক প্যানেলে জায়গা পেয়ে ইতিহাস গড়ার উচ্ছ্বাসে ভাসছেন আসমারি, ‘সৌদি আরবের ক্রীড়া ইতিহাসে প্রথম নারী রেফারি হিসাবে আন্তর্জাতিক ব্যাজ পেয়ে আমি খুবই খুশি।’ Post navigation অবশেষে তুরস্কের যে দাবি মেনে নিল যুক্তরাষ্ট্র সফরে দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ