full_1821538704_1399357243 স্ত্রীকে প্রকাশ্যে গরু-গাধা বলে কটূক্তি করার অভিযোগে সৌদি আরবের এক ব্যক্তি বিচারের মুখোমুখি হতে হয়েছে। সৌদি গেজেটে প্রকাশিত খবরের বরাত দিয়ে মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ওই স্বামীর বিরুদ্ধে তার স্ত্রী ফৌজদারি মামলা করেছেন।

মামলার নথি থেকে জানা যায়, প্রকাশ্যে ওই স্বামী তার স্ত্রীকে ‘গরু’ ও ‘গাধা’ বলেন। এ ছাড়া আরও অসম্মানজনক শব্দ ব্যবহার করেন। এ ধরনের কাজ স্বামী অহরহ করেন। তাই আদালতের কাছে স্বামীর নমনীয় শাস্তি দাবি করেন ওই নারী।

অভিযোগ ওঠা স্বামীকে তলবের সিদ্ধান্ত নিয়েছেন আদালত। এ জন্য সংশ্লিষ্ট এলাকার প্রধানের কাছে একটি চিঠি দিয়েছ আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *