images_3সাত খুনের আসামিরা গ্রেফতার না হলে আগামী রোববার দুপুরে নারায়ণগঞ্জের কালিরবাজারস্থ র‌্যাব কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন জেলা আইনজীবীরা।

এদিকে নারায়ণগঞ্জের সিনিয়র আইনজীবী চন্দন সরকারসহ সাত খুনের প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে জেলা আইনজীবী সমিতির কর্মসূচি অব্যাহত রয়েছে। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল থেকেই তারা কালোব্যাজ ধারণ করেন। মঙ্গলবার দুপুর একটায় আইনজীবীরা মিছিল বের করে আদালত প্রাঙ্গন, জেলা প্রাশাসকের কার্যালয় ও পুলিশ সুপারের কার্যালয়ের সামনের রাস্তা প্রদক্ষিণ করেন। পরে তারা বার লাইব্রেরি মিলনায়তনের সামনে সমাবেশ করেন

সমাবেশে জেলা আইনজীবী সমিতির সভাপতি শাখাওয়াৎ হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক জাকির হোসেন, মাহবুবুর রহমান মাসুম।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *