কিছুদিন আগেই জানা গিয়েছিল, বাড়ির জন্য পাঞ্জাবি রাঁধুনী খুঁজছেন বিদ্যা বালান। তাঁর বর সিদ্ধার্থ রয় কাপুর নাকি বিদ্যার হাতে দক্ষিণী রান্না খেয়ে ক্লান্ত। তবে এই খবরের পিছনে যে ছিল অন্য খবর তা টের পাওয়া গেল নতুন খবরের মধ্যে দিয়েই। আসলে রাঁধুনী খোঁজা একটা অজুহাত। আসলে বিদ্যা ফের মন জিততে চাইছেন সিদ্ধার্থের। আর কথায় আছে পুরুষের মনে পৌঁছানোর রাস্তা পেট থেকে শুরু। তাই এত রান্না নিয়ে চিন্তা করছেন বিদ্যা। তা হঠাৎ মিষ্টি সর্ম্পকের হল কি? জানা গেছে, সিদ্ধার্থ নাকি আপাতত মজেছেন নতুন এক নায়িকার সঙ্গে। আর সিদ্ধার্থের সেই কৃতিই নাকি জেনে ফেলেছেন বিদ্যা। এমনকি সিদ্ধার্থকে নজরে রাখতে বিদ্যা বাতিল করেছেন তাঁর নানা বিদেশি সফর। তবে এখনও অবধি সোজা সাপটা কাউকে কিছুই জানাননি বিদ্যা বালান। সিদ্ধার্থের সঙ্গে আলোচনার মধ্যে দিয়েই মেটাতে চাইছেন দাম্পত্য কলহ। Post navigation ‘একজন পুরুষের উচ্চস্বরে কান্নার শব্দ শুনতে পেয়েছি’ গাড়িচাপা মামলায় সালমানকে শনাক্ত করলেন ২ সাক্ষী