Breaking
Tue. Jul 14th, 2026

‘একজন পুরুষের উচ্চস্বরে কান্নার শব্দ শুনতে পেয়েছি’

oscar_4087বান্ধবীকে নিজ বাড়িতে খুনের অভিযোগে দক্ষিণ আফ্রিকার দুপাবিহীন অলিম্পিক সোনাজয়ী দৌঁড়বিদ অস্কার পিস্টোরিয়াসের বিচারকাজ দু’ সপ্তাহ বিরতি দিয়ে গতকাল ফের শুরু হয়েছে। আদালতে পিস্টোরিয়াসের নিকটতম প্রতিবেশিদের দুজন তাদের সাক্ষ্য দিয়েছেন। তারা বলেন, ‘ওইদিন রাতে [ ১৪ ফেব্রুয়ারি,২০১৩] একজন পুরুষের উচ্চস্বরে কাঁদার শব্দ শুনতে পেয়েছি। ‘

এ দু’ সাক্ষী আদালতে আরো বলেন, ওই রাতে তারা কোনো মহিলার চিত্কার চেঁচামেচির শব্দ শুনতে পাননি। তাদের এ বক্তব্য ইতিপূর্বে দেওয়া পিস্টোরিয়াসের অন্যান্য প্রতিবেশিদের বক্তব্যের সঙ্গে সংগতিপূর্ণ নয়।

পিস্টোরিয়াস যে ভুল করে বান্ধবীকে গুলি করে খুন করেন তা প্রমাণের অংশ হিসেবেই তার আইনজীবী এ দুই প্রতিবেশিকে আদালতে ডেকেছিলেন। রাজধানী প্রিটোরিয়ার একটি আদালতে এ বিচারকাজ অনুষ্ঠিত হচ্ছে।

পিস্টোরিয়াস ইচ্ছাকৃতভাবেই বান্ধবী রিভাকে নিজ বাড়িতে গুলি করে খুন করেন- এ অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি। তার দাবি, অনুপ্রবেশকারী ভেবে ভুল করে তিনি বান্ধবীকে গুলি করেছিলেন।

উল্লেখ্য, গত বছর বিশ্ব ভালোবাসা দিবসে নিজ বাড়িতে পিস্টোরিয়াস বান্ধবী রিভাকে গুলি করে খুন করেন।

 

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *