ran67aইতালি থেকে একা বেশ চুপিসারেই ফিরে এসেছেন রানি মুখার্জি। ২১ এপ্রিল ইতালিতে ঘরোয়াভাবে যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়াকে বিয়ে করেন তিনি। সব সময় নিজেকে মিডিয়ার চোখ থেকে আড়ালে রাখার চেষ্টা করেছেন আদিত্য। এবারও বিমানবন্দরে পাপারাজ্জিদের এড়াতে ইচ্ছা করেই রানির সঙ্গে ফেরেননি। রানির ফেরার এক দিন পর তিনিও মুম্বাই ফিরেছেন। রবিবার কাছের কয়েকজন বন্ধুকে বাড়িতে দাওয়াত করে খাইয়েছেন রানি-আদিত্য। তাঁদের মধ্যে ছিলেন করণ জোহর, অনুপ ও কিরণ খের এবং রানির ঘনিষ্ঠ বন্ধু কোরিওগ্রাফার বৈভবি মার্চেন্ট। রানির বাড়ির বাইরে অপেক্ষমাণ আলোকচিত্রীরা এক মুহূর্তের জন্যও রানি-আদিত্য জুটির দেখা পাননি। অন্যদিকে যশরাজের কার্যালয় ও চোপড়াদের বাড়ির সামনে নিরাপত্তাকর্মী আরো বাড়ানো হয়েছে এবং কোনো সংবাদকর্মী বা আলোকচিত্রীকে সেখানে থাকতে দেওয়া হচ্ছে না। এ ছাড়া বাড়ির দেয়াল আরো উঁচু করা হয়েছে এবং জানালায় ভারী পর্দা ঝোলানো হয়েছে, যাতে দূর থেকেও ছবি তোলা না যায়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *