বাজারে বিক্রয়যোগ্য খাদ্যে ভেজাল রোধে সাত দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ৬ সচিবসহ সংশ্লিষ্ট ১১ জনকে আইনি নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। রোববার লিগ্যাল অ্যাকশন বাংলাদেশ’ নামের একটি প্রতিষ্ঠানের পক্ষে অ্যাডভোকেট সায়েদ মহিদুল কবির এ নোটিশটি পাঠান। বাণিজ্য, স্বরাস্ট্র, খাদ্য, স্বাস্থ্য, শিল্প ও আইন সচিব, বিএসটিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালক, পুলিশের মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালক এবং ডিএমপি কমিশনার বরাবর এ নোটিশটি পাঠানো হয়েছে। গত ১০ মে দৈনিক একটি পত্রিকায় প্রকাশিত ‘সাবধান! সব খাবারে ভেজাল’ শীর্ষক সংবাদটি নোটিশে সংযুক্ত করা হয়েছে। নোটিশে খাদ্যপণ্য নিরাপদ রাখতে প্রতিটি জেলা ও মেট্রোপলিটন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করতে অনুরোধ করা হয়েছে। পদক্ষেপ না নেওয়া হলে জনস্বার্থে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে। Post navigation কালো কাচের গাড়ি পেলেই ১২৫০ টাকা জরিমানা নূর হোসেন কলকাতায় , র্যাবের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন !