ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অবৈতনিক (অনারারি) চিকিৎসক ও ইন্টার্নরা তাদের আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন। সোমবার রাত আটটার দিকে আন্দোলনরত ডাক্তারদের সমন্বয়ক চিকিৎসক রেজওয়ান সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন। রেজওয়ান সিদ্দিকী জানান, চলমান আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। রাত নয়টা থেকে যথারীতি কাজে যোগ সবাই দেবেন। স্বাস্থ্য অধিদফতর, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বাংলাদেশে মেডিকেল অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করে তারা অন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। একইসঙ্গে বাংলাদেশে মেডিকেল অ্যাসোসিয়েশনের নেতারা সোমবার সংবাদ সম্মেলন করে যে কর্মসূচি ঘোষণা করেন তার সঙ্গেও একাত্মতা প্রকাশ করেন অবৈতনিক (অনারারি) চিকিৎসক ও ইন্টার্নরা। একটি ঘটনাকে কেন্দ্র করে আন্দোলনের নামে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অবৈতনিক (অনারারি) চিকিৎসকরা অস্থিতিকর পরিস্থিতি তৈরি করছেন। স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করে হাসপাতালকে অচল করার ষড়যন্ত্র করছেন তারা। হাসপাতালে স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে অবৈতনিক চিকিৎসকদের অপসারণ দাবি করেছেন রোগীদের স্বজনরা। এর আগে গত মঙ্গলবার লিফটে ওঠা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে পেটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অনারারি চিকিৎসকরা। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র কিছুক্ষণ পর হাসপাতালে গিয়ে জরুরি বিভাগে ভাঙচুর চালায়। এর প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকরা ওইদিন সাড়ে তিন ঘণ্টা মেডিকেল কলেজের ফটক বন্ধ করে রাখে। এতে রোগীরা চরম ভোগান্তির শিকার হন। Post navigation যেকোনো সময় যে কেউ গ্রেফতার হতে পারে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তদন্ত একই বৃত্তে