dipika_5791গত বছরে দীপিকার ঝুলিতে ছিল চার চারটে সুপারহিট ছবি। এই বছরে মুক্তি পেতে তিনটে। দীপিকা এখন বলিউডের শুধু ডিভাই নয়, পরিচালকদের হট ফেভারিট। তবে এত জনপ্রিয়তা, সাফল্য সত্ত্বেও একদম খুশি নন দীপিকা।

দীপিকা এখন ভাবছেন বর্তমান ও ভবিষ্যৎ সর্ম্পকে। তবে তা কখনই প্রেম নয়। আসল ব্যাপারটি হলো, এত কাজ করে বেশ ক্লান্ত বোধ করছেন দীপিকা। তার উপর রণবীর কাপুর, রণবীর সিং নিয়ে রোজ রোজ রটেই চলেছে নানা গসিপ। একদিকে গসিপ, আরেকদিকে শ্যুটিং সব দিক থেকে পালাতে চলেছেন দীপিকা পাড়ুকোন।

জানা গেছে, মে মাসের শেষ সপ্তাহে সিনেমা থেকে এক মাসের ছুটি নিয়ে মার্কিনে উড়ে যাচ্ছেন দীপিকা পাড়ুকোন৷

দীপিকা জানিয়েছে, ‘মোটামুটি হাতের কাজ শেষ। নতুন যে কটা ছবি আছে সে ছবিগুলোর শ্যুটিং শুরু হতে দেরি আছে। তাছাড়াও ছবির কনট্র্যাক্ট সই করার আগে পরিচালকদের জানিয়ে ছিলাম এই শ্যুটিংয়ের কথা।’

তবে নিন্দুকেরা অনেকেই বলছেন, দীপিকা নাকি একা নন, রণবীর সিংও যাচ্ছেন তার সঙ্গে। কিন্তু সব গসিপের মুখে ছাই ফেলে দীপিকা জানিয়েছেন, ‘এটা একেবারেই ফ্যামিলি ভ্যাকেশন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *