Modi-Re-twee-1-300x194ভোটের মাঠে বিজেপি’র (ভারতীয় জনতা পার্টি) রেকর্ডের পর এবার টুইটারে রেকর্ড গড়লেন দলটির নেতা নরেন্দ্র মোদি। নির্বাচনে বিজয়ের পর নিজ টুইটার অ্যাকাউন্টে এক বার্তা পাঠান মোদি। তার সেই বার্তাই ভারতে সবচেয়ে বেশি রি-টুইট হওয়ার রেকর্ড গড়েছে।
বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করার পর মোদি এক টুইট বার্তায় বলেন, ‘ভারত জিতেছে। আমরা শুভদিনের সামনে দাঁড়িয়ে।’
মোদির এ টুইটার বার্তাটি প্রকাশ হওয়ার পরপরই তা ৩৯ হাজার ৭৪২ বার রি-টুইট করা হয়েছে। এ ছাড়া ফেভারিট (লাইক) পড়েছে ২১ হাজার ৬৯১টি।
টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, এটাই ভারতে সবচেয়ে বেশি রি-টুইট হওয়ার রেকর্ড।
এই রেকর্ডই প্রমাণ করছে, শুধু রাজনীতির ময়দান নয়, ইন্টারনেট জগতেও মোদির জনপ্রিয়তা এখন তুঙ্গে। টাইমস অব ইন্ডিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *